রতি
আমি নিজেকে খুঁজি নিজের মধ্যে
জলে হাবুডুবূ সাঁতার খেলে
আয়নায় মুখ রাখি
দেখি রংবেরঙের জলছবি...
মায়ের সন্ধ্যা প্রদীপে মুখ দেখি
বড় আলোবাতিতে আলোস্নান সেরে
আলো বন্যার মধ্যে জন্মান্ধ চোখে
হোঁচট খাই বারংবার...
খুঁজে ফিরি পথে পথে...
নাম:- সায়ন দাস
ইমেল:- sayandas2159@gmail.com
ওয়েব:- sayan912.blogspot.com
ফোন:- ৯৬৫৭০৫০১২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন